রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভুয়া ফেইসবুক পেজ নিয়ে ফখরুলের জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফেইসবুকে তার নামে ভুয়া আইডি সচল রয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার বিকালে ঢাকার পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বিষয়টি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

বিএনপির প্যাডে লেখা জিডির আবেদনে বলা হয়, “আমার নামে কয়েকটি ভুয়া ফেইসবুক একাউন্ট কে বা কারা চালু করেছে। আমি নিজে কোনো ফেইসবুক একাউন্ট খুলিনি।”

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি’ নামে একটি আই‌ডি জনৈক মহিউদ্দিন ভুঁইয়া খুলেছেন বলে তথ্য পাওয়ার কথাও জিডিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

ফখরুলের নামে ফেইসবুকে অনেকগুলো ফেইসবুক আইডির সন্ধান পাওয়া যায়। এরমধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা সচিব বি এনপি’ আইডির লাইক সংখ্যা সাড়ে ৪ লাখের বেশি; এর ফলোয়ার প্রায় ৫ লাখ।

এমপি মনিরুলকে স্কুলছাত্রীদের বরণ করার ভিডিও ভাইরাল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ