রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
ভারতের নিজামুদ্দীনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীকে তওবার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
তার প্রতি তাওবার ডাক দিয়ে ওলামায়ে কেরাম বলেছেন, ভুল করার করেছেন, এখনো সময় আছে তওবা করে ফিরে আসুন। অন্যথায়, মানুষ শিগগির আপনাকে ও আপনার অনুসারীদের বাতিল ফেরকা বলে ঘোষণা দেবে।
তাবলীগি মেহনতের জীবন্ত কারগুজারি
তাবলিগ জামাতে চলমান সংকট নিরসনে দেশব্যাপী ওয়াজাহাতি জোড়ের অংশ হিসেবে আজ শুক্রবার (১২ অক্টোবর) টঙ্গীর কলেজ গেইট পাইলট ময়দানে অনুষ্ঠিত জোড় থেকে বক্তারা মাওলানা সাদ কান্ধলভীর প্রতি এ আহ্বান জানিয়েছেন। এছাড়াও জোড় থেকে ৯টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তাবলিগ জামাতের চলমান সঙ্কটকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে প্রকৃত বিষয় ও ওলামায়ে কেরামের অবস্থান তুলে ধরতে দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ এ ওয়াজাহাতি জোড়।

আজ বিকেল ৩ টা থেকে টঙ্গীতে তারই অংশ হিসেবে বিশেষ এ জোড় শুরু হয়। জোড়ে টঙ্গির ৫০টি হালকার দাওয়াত ও তাবলিগের সাথীগণ, ধর্মপ্রাণ মুসলিম এবং আলেমসহ মাদরাসার ছাত্ররা অংশ নেন বলে জানা যায়।
অনুষ্ঠিত জোড়ে ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মারকাযুদ দাওয়া আলইসলামিয়ার আমিনুত তালিম মাওলানা আবদুল মালেক, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়াতুল আবরার রাহমানিয়ার মুফতি মানসূরুল হক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, শাইখ যাকারিয়া ইসলামি রিসার্স সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, টঙ্গী দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাসউদুল করীম, মাসনা মাদরাসার মাওলানা ইয়াহইয়া, উত্তরা ১৪ নং সেক্টরের বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আহমাদ আলী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, কাকরাইলের মুরুব্বি মাওলানা রবিউল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, মুফতি কেফায়াতুললাহ আজহারী প্রমুখ ওলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক বয়ান পেশ করেন।

জোড় থেকে ৯ টি ঘোষণা সম্মলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এগুলো হলো-
১। জমহুর উলামায়ে কেরাম একমত হয়েছেন তিনটি মৌলিক কারণে:- ক. কুরআন ও হাদীসের মনগড়া ব্যাখ্