বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

মালয়েশিয়ায় উপনির্বাচনে জয়ী; প্রধানমন্ত্রী হওয়ার পথে আনোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়া দক্ষিণাঞ্চলের পোর্ট ডিকিনসনের সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান আনোয়ার ইব্রাহিম।

শনিবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ৩১ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। খবর এএফপির।

এই জয়ের ফলে প্রতিশ্রুতি অনুসারে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হওয়ার পথ প্রস্তুত হবে এবং দেশটির মূলধারার রাজনীতিতে শুরু হবে আনোয়ার ইব্রাহিমের যুগ।

উপকূলীয় আসন পোর্ট ডিকসনের এই নির্বাচনে আনোয়ার ইব্রাহীমই জিতবেন এমনটাই ধারণা করা হচ্ছিল।

গত মে মাসের নির্বাচনে এই আসনে যিনি জয়ী হয়েছিলেন তার ভোটের ব্যবধান ছিল ১৭ হাজারের বেশি।

মূলত আনোয়ারকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতেই তিনি পদত্যাগ করেছেন।

২০১৫ সালে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে ৭০ বছর বয়সী আনোয়ার ইব্রাহিমকে কারাদণ্ড দেওয়া হয়। তবে তাঁর দাবি, রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্যই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পরপরই আনোয়ার ইব্রাহিমের মুক্তির জন্য সুপারিশ করেন মাহাথির। মে মাসেই আনোয়ার ইব্রাহিম রাজক্ষমা লাভ করেন। এরপরই মুক্তি মেলে তাঁর। আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের চেরাস রিহ্যাবিলিটেশন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

তথ্যসূত্র: এএফপি

‘শাপলার ঘটনার সঙ্গে কওমি স্বীকৃতির সম্পর্ক নেই; এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন’

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ