বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিয়ের আগে যেসব খাবার খাওয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ে করা যুবক-যুবতীদের জন্য ক্ষেত্র ভেদে ফরজ আবার কখনো সুন্নত। বিয়ে নিয়েও থাকে নানান স্বপ্ন। বিয়ের আগে এটা করা উচিত ওটা করা উচিত নয় এমন কথা হরহামেশা আমাদের শুনতে হয়। গুনতে হয় অনেক হিসেব-নিকেষ।

তবে বিয়ের আগে সত্যি যেসব খাবার খাওয়া উচিত নয়, আজকে সেটায় জানাবো। চলুন জেনে নেওয়া যাক, এমন কিছু খাবারের নাম যা বিয়ের আগে খাওয়া ঠিক নয়।

কফি: স্ট্রেস কমানো জন্য কফি খুবই উপকারি। কিন্তু বিয়ের অন্তত এক মাস আগেই ছাড়তে হবে কফি। কারণ এ সময় বেশি ঘুমের খুব প্রয়োজন। কফি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়তে পারে। অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। তাই বিয়ের আগে কফিকে না বলুন।

শুকনো ফল: এ ধরনের ফল স্বাস্থ্যকর হলেও বিয়ের আগে খাওয়া যাবে না। কারণ শুকনো ফলে ফ্রুক্টোজ ও গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। যা খেলে ওজন বাড়তে পারে।

কার্বনেটেড পানীয়: সফট ড্রিঙ্কের মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে। যা শরীরের ওজন বাড়ায় এবং স্বাস্থ্যের ক্ষতি করে। তাই বিয়ের আগে কার্বনেটেড পানীয় দূরে রাখুন।

জাঙ্ক ফুড: মন ভালো করার জন্য পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এর জুড়ি নেই। কিন্তু এই খাবার গুলো হজমের সমস্যা বাড়ায়। তাই এই খাবার গুলো না খাওয়াই ভালো।

দ্রুত বিবাহ করতে কার্যকরি ৭ আমল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ