শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাংলাদেশে এখনও ৩ কোটি মানুষ দরিদ্র: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে দেশে ৩ কোটি দরিদ্র ও ১ কোটি হতদরিদ্র রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮’ অনুষ্ঠানে রোববার তিনি এই কথা বলেন। পিকেএসএফ অনুষ্ঠানটির আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর দুই শতাংশ হারে দারিদ্র্য কমানোর চেষ্টা করছি। সে হিসেবে আগামী ১০ বছরের মধ্যে দেশে দারিদ্রের হার শূণ্যের কোঠায় চলে আসবে। তবে তার জন্য আমাদের উন্নয়ন পরিকল্পনা ও যথাযথ উৎপাদনমুখী কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে নির্বাচন

তবে এমন নয় যে একেবারে দারিদ্র্য শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দারিদ্র থাকে। আমাদের সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

এমএ মুহিত বলেন, দরিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্জক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পিকেএসএফ সদস্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা প্রমুখ।

আরো পড়ুন-
এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ