রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা শিবিরে ৫০ হাজারেরও বেশি গর্ভবতী নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা নারীর মধ্যে ৫০ হাজারেরও বেশি গর্ভবতী। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে নিরাপদ ডেলিভারি করানো এখন সরকার ও বেসরকারি সংস্থাগুলো কাছে বড় চ্যালেঞ্জ।

কক্সবাজারের আশ্রয় শিবিরে থাকা ১০ লাখ রোহিঙ্গার স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে সরকারী ও বেসরকারী সংস্থাগুলোর কাছে। এর মধ্যে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা এক নতুন চ্যালেঞ্জ।

এর ওপর বাড়তি চাপ হয়ে ঠেঁকেছে নবাগতরা। প্রতি দিন গড়ে এখানে জন্ম নিচ্ছে ৩০ থেকে ৩৫টি শিশু।

বাংলাদেশে নির্বাচন

একই সাথে দম্পতিদের মধ্যে জন্মনিয়ন্ত্রণের সচেতনতা তৈরি করতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে দেশি-বিদেশে এনজিওরা।

এদের মূল লক্ষ্যই প্রতিকূল অবস্থায় নিরাপদ সন্তান জন্ম দেয়া, মা ও শিশুর স্বাস্থ্যসেবা দেয়া। স্বল্প সংখ্যক জনবল দিয়ে স্বাস্থ্যসেবা দিতে বেগ পেতে হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

নতুন এসব চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি আশ্রয় শিবিরগুলোতে বড় ধরনের কোন সংক্রামন রোগ যাতে ছড়িয়ে না পড়ে তা নিয়েও তৎপর আছেন স্বেচ্ছাসেবকরা।

আরো পড়ুন-
এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ