বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

'সার্ভিস অ্যাওয়ার্ড' পেলেন বার্নিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

গতকাল তার হাতে এ সম্মাননা তুলে দেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। স্টেট ডিপার্টমেন্ট বার্নিকাটের দক্ষ নেতৃত্বের জন্য এ সম্মাননা দিয়েছে।

‘সার্ভিস অ্যাওয়ার্ড’কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ সম্মাননা হিসেবে মনে করা হয়।

উল্লেখ্য, চারদিনের সফরে এখন বাংলাদেশে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস।

বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে দেখা-সাক্ষাৎ ও মতবিনিময় করছেন তিনি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও আজ কূটনীতিক এবং সংসদের বাইরে থাকা বিরোধী নেতাদের সঙ্গে তার বৈঠক-ভোজের আয়োজন রয়েছে।

রাতে ঢাকা ছেড়ে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখিও হবেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ওই প্রতিনিধি।

এদিকে, রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সম্মাননা প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়- এটি রাষ্ট্রদূত বার্নিকাটের প্রাপ্য ছিল।

চাঁদপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ