বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাশোগির হত্যা হয়তো পূর্বপরিকল্পিত: সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: সাংবাদিক জামালখাশোগি হত্যা নিয়ে সৌদি আরবের বৈপরিত্যপূর্ণ সরকারি ভাষ্যের মধ্যেই সৌদি আরবের এটর্নি জেনারেলের অফিস-সূত্রে সৌদি আরবের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, তুরস্ক হতে আসা বিভিন্ন তথ্যে ধারণা করা যাচ্ছে, সন্দেহভাজনরা পরিকল্পিতভাবেই এ হত্যার ঘটনা ঘটিয়েছে।

একই সাথে সংবাদসংস্থা জানিয়েছে, খাশোগি হত্যার প্রেক্ষাপটে সৌদি বাদশাহর আদেশে যুবরাজের অধীনে পূনর্গঠিত জাতীয় গোয়েন্দাসংস্থার প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটি এ বিষয়ে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

অন্যদিকে মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট পার্লামেন্টে খাশোগি ইস্যুতে বলেন, খাশোগিকে পূর্বপরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি সৌদি প্রশাসনকে এ ঘটনার সাথে জড়িত টপ টু বটম সকলের নাম প্রকাশের দাবী করেন।

একই সাথে হুশিয়ার করেন, নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কিছেুই না তুরস্ক মানবে আর না বিশ্ব জনমত মানবে!

এক সপ্তাহ আগে ইস্তাম্বুলে সৌদিআরবের কনস্যুলেটে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব জানায়, হাতাহাতির এক পর্যায়ে খাশোগি নিহত হন। এ ঘটনায় সৌদি আরব ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

তবে গত বুধবার যুবরাজ সালমান বলেন, খাশোগির সাথে যা ঘটেছে, তা নির্মম, দুঃখজনক। অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

সূত্র: আলজাজিরা ও তুর্ক প্রেস

খাশোগি হত্যা বিষয়ে এরদোগানকে যুবরাজের ফোন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ