শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যৌন হেনস্থার দায়ে গুগলের ৪৮ কর্মীকে ছাঁটাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, যৌন হেনস্থার দায়ে গত দুই বছরে ৪৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এই তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

ছাঁটাই হওয়া ৪৮ জন কর্মীর মধ্যে ১৩ জন গুগলের উচ্চ পদস্থ কর্মকর্তাও ছিলে। পিচাই নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ইমেইল বার্তায় এসব কথা জানান।

গুগলের প্রধান নির্বাহী জানান, আমাদের প্রতিষ্ঠানে কর্মরত কোন ব্যক্তি অন্যায় কাজে জড়িত থাকলে তার শাস্তি হবে, সেটা যেকেউ হোক।

তিনি আরো জানান, গুগল এমন একটি প্রতিষ্ঠান যেখানে সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্য সহকারে কাজ করতে পারে। সেটা নিশ্চিত করতে গুগল প্রতিজ্ঞাবদ্ধ।আর কেউ সেটা মেনে না চললে গুগল তা বিরুদ্ধে যেকোন পদক্ষেপ গ্রহণ করবে।

সৌদি আরবকে গুগলের বয়কট