শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


তাজিকিস্তানের কারাগারে দাঙ্গায় ১৩ বন্দী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে ৩শ কিলোমিটার উত্তরে খুজান্ডের একটি কারাগারে দাঙ্গা মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ জন বন্দী নিহত হয়েছে।

বুধবার দেশটির খুজান্ডের একটি কারাগারে দাঙ্গা পরিস্থিতি মোকাবেলার সময় এ হতাহতের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, এ কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়। তার আগে ১৯৯৭ সালে খুজান্ড শহরের একটি কারাগারে দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তা বাহিনী কমপক্ষে ২৪ জনকে হত্যা করে। তবে বেসরকারি সূত্র দাবি করেছে, কারাগারে কমপক্ষে ১শ বন্দী নিহত হয়েছিল।

সূত্র: রয়টার্স

বেলুচিস্তানের নারীদের বেড়ে ওঠা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ