রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তাবলিগের সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: তাবলিগ জামাতের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে দুই পক্ষকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

জানা যায়, কাল দুপুর ২ টা ৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ তাবলিগ জামাতের দুই পক্ষের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির লোকজন উপস্থিত থাকবেন।

বুধবার বিকেলে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামান।

এর আগেও তাবলিগে সৃষ্ট জটিলতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর কিছু বিতর্কিত মতামতকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা বর্তমানে প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। যার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে উলামায়ে কেরামের ওপর হামলার মতো ঘটনাও ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াসহ বেশকিছু স্থানে।

এ দ্বন্দ্ব নিরসনেই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তাবলিগ জামাতের মুরুব্বিদের মধ্যে শুরা সদস্য হাফেজ মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এছাড়াও বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ কয়েকজন সচিব উপস্থিত থাকবেন।

তাবলিগ জামাতের আলেম উপদেষ্টাদের মধ্যে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান ও আল্লামা ফরীদ উদ্দীন মাসউদও উপস্থিত থাকবেন এ বৈঠকে।

তাবলিগ জামাতের চলমান এ সঙ্কট দীর্ঘদিন ধরেই চলে আসছে। মাওলানা সাদ কান্ধলভীর আমির দাবি ও তার বিতর্কিত মতামতকে কেন্দ্র করে বিভক্তি শুরু হয়।

ভারতের দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে মাওলানা সাদ কান্ধলভীর বিতর্কিত বক্তব্য চিহ্নিত করে তার থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়। তবে দেওবন্দের শর্তানুযায়ী তিনি রুজু না করলে সঙ্কট ঘনিভূত হতে থাকে।

তবে উলামায়ে কেরাম আশা প্রকাশ করেছেন, শিগগির দেশে চলমান দ্বন্দ্ব নিরসন হবে এবং দাওয়াতি এ কাজে শান্তি ফিরে আসবে।

প্রকাশ্যে তাবলিগের বিভক্তি; নিরসনের পথ কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ