বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৪ কোটি মানুষ ইনসুলিন সংকটে পড়বে ২০৩০ সালের মধ্যেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডায়াবেটিসে আক্রান্ত ৪ কোটি মানুষ ইনসুলিন সংকটে পড়তে পারে ২০৩০ সালের মধ্যে বলে মনে করছেন গবেষকেরা।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য এবং আরও ১৪টি গবেষণার ফল বিশ্লেষণ করে তারা এ কথা জানান।

২০৩০ সালে টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত সাত কোটি ৯০ লাখ প্রাপ্তবয়স্কের ইনসুলিনের প্রয়োজন হবে। তবে ইনসুলিনের যোগান বর্তমান সময়ের মতো থাকলে, তাদের অর্ধেকই কেবল ইনসুলিন পাবেন।

এক্ষেত্রে ওষুধের যোগান বিশেষ করে আফ্রিকা ও এশিয়ায় উল্লেখযোগ্যহারে উন্নিত করা উচিত বলে সতর্ক করেছেন গবেষকরা।

বর্তমানে বিশ্বে ৪০ কোটি ৬০ লাখ মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ৫১ কোটি ১০ লাখে দাঁড়াবে।