জহির উদ্দিন বাবর
সাংবাদিক ও কলামিস্ট
জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই নির্বাচনকে সামনে রেখে জোট-মহাজোটের খেলা চলছে রাজনীতির অঙ্গনে। কে কোন জোটে যাচ্ছে, কে কত আসন পাচ্ছে এটাই এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার মুখ্য বিষয়। অন্যান্য দল ও জোটের পাশাপাশি ইসলামি দলগুলোর কথাও আলোচিত হচ্ছে। বেশির ভাগ ইসলামি দলই বড় দুই দলের নেতৃত্বাধীন জোটের সঙ্গে কোনো না কোনোভাবে আছে। বড় দলগুলো যখন আসন ভাগাভাগি করছে তখন ইসলামি দলগুলো তাদের ‘করুণার’ দিকে তাকিয়ে আছে। তারা দয়া করে দুই চারটি আসন দেবে কি না সেই হিসাব কষছে।
মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর ইসলামী ঐক্যজোট দীর্ঘ সময় বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল। সেই জোট থেকে আমিনী সাহেব এমপিও হয়েছিলেন। বর্তমানে এই দল বা জোট বিএনপির সঙ্গে নেই। বছর দুয়েক আগেই বিএনপির সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করেছে। অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ইসলামী ঐক্যজোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যাচ্ছে।
আগামী নির্বাচনে এই দলের কয়েকজন নৌকা মার্কা নিয়ে নির্বাচনও করবেন। দলীয় প্রধান এক টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, এখন তারা জোট করলে আওয়ামী লীগের সঙ্গেই করবেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা ও টিপ্পনি চোখে পড়েছে।
আজীবন সংগ্রামী মুফতি আমিনী রহ.-এর হাতে গড়া দল আওয়ামী লীগের সঙ্গে এভাবে জোটবদ্ধ হবে এটা মেনে নিতে অনেকের কষ্ট হচ্ছিল। খোদ দলের একটি বড় অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলে শোনা যায়। তবে সম্প্রতি ইসলামী ঐক্যজোট ঘোষণা দিয়েছে তারা আপাতত আওয়ামী লীগের জোটে যাচ্ছে না। দলীয় প্রতীক মিনার নিয়েই নির্বাচন করবে। এই খবরে শুধু তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে নয়, গোটা ইসলামি অঙ্গনে অনেকটা স্বস্তির আভাস দেখা দিয়েছে। তাদের এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে।
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর দল বাংলাদেশ খেলাফত মজলিস কয়েক মাস আগে জোট করেছে এরশাদের দল জাতীয় জাতীয় পার্টির সঙ্গে। এই দলটি আবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে আছে। সুতরাং বাংলাদেশ খেলাফত মজলিস সরাসরি না হলেও পরোক্ষভাবে মহাজোটের সঙ্গেই আছে। আগামী নির্বাচনে তারা মহাজোটের কাছে কয়েকটি আসনে ছাড় পাওয়ার আশা করছে। তবে আওয়ামী লীগের কাছে এরশাদের প্রত্যাশাই যেখানে পূরণ হচ্ছে না সেখানে বাংলাদ