সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী

অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবসরপ্রাপ্ত শাতাধিক সামরিক অফিসারদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে গণভবনে এ বৈঠক শুরু হয়। বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থল ব্যাংকুয়েট হলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বৈঠকটি শুরু হয়।

এর আগে গণভবনে পৌঁছান সে ১৫০-এর অধিক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা প্রধানমন্ত্রী ও তার দলের পাশে থাকার আশা ব্যক্ত করেন।

আগামী একাদশ জাতীয় নির্বাচনী সময় পার করতে তাদের পক্ষ থেকে সামগ্রিক সহায়তা আশ্বাস দেয়া হয় প্রধানমন্ত্রীকে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা কয়েকভাগে ভাগ হয়ে শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে তার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সেসময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই’ বলে স্লোগান দেন।

অবসরপ্রাপ্ত সেনাদের মাঝে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল জি এইচ মোর্শেদ খান, লে কর্নেল খালিদ আজম, মেজর জেনারেল কাজী আশফাক আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হোসাইন সাদেক, মেজর মহসিন সিকদার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলি।

মেজর জেনারেল মুহাম্মদ আলি এনডিসি, মেজর জেনারেল শিকাদার শাহাবুদ্দিনসহ আরো উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জন। তাদের নাম জানতে ক্লিক করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ