শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সূচি হারাচ্ছেন ফ্রান্সের দেয়া ‘ফ্রিডম অব প্যারিস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিতারণ ও নির্যাতনে বিশ্বব্যাপী সুপরিচিত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংস হত্যা-ধর্ষণ ও জাতিগত নিধন অভিযানের প্রেক্ষিতে এবার দেশটির ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চির সম্মানসূচক পদক কেড়ে নিচ্ছে ফ্রান্স।

জানা যায়, সু চিকে দেয়া স্বাধীনতা পদক ‘ফ্রিডম অব প্যারিস’ ফিরিয়ে নেয়া হবে। এ তথ্য জানিয়েছে প্যারিস নগর কর্তৃপক্ষ। প্যারিসের মেয়রের মুখপাত্র বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনী বর্বর নির্যাতন চালালেও সু চির মুখ বন্ধ থাকা ও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে তাকে দেয়া সম্মানসূচক পদক ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। চলতি মাসের মাঝামাঝি বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফ্রান্স।

উল্লেখ্য, মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর নিন্দা জানিয়ে এর আগেও সু চিকে দেওয়া সম্মানসূচক পদক কেড়ে নিয়েছে গ্লাসগো, এডেনবার্গ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও একই কারণে কানাডার দেয়া সম্মানজনক নাগরিকত্ব ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া পদক হারান সু চি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ