শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

‘কেন্দ্র দখলে বাধা দিলে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলার হুমকি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রকাশ্যে কেন্দ্র দখল ও বাধা দিলে বিরোধীদের চোখ তুলে ফেলার হুমকি দিয়েছেন দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়া।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী এক সমাবেশে তিনি এ  হুমকি দেন।

মোশাররফ মিয়া বলেন, নৌকার পক্ষে আসনের সবগুলো ভোটকেন্দ্র দখল করা হবে এবং এতে বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে তাদের চোখ উপড়ে ফেলা হবে।

গতকাল মঙ্গলবার উপজেলা সদরে সুনামগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেন গুপ্তার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এই হুমকি দেন।

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘বিএনপিকে কোনো সেন্টারে আধিপত্য বিস্তার করতে দেয়া যাবে না, ওদের প্রত্যেকটি সেন্টার আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।  কোনো সেন্টার বিএনপিকে দেয়া যাবে না । এতে বিএনপির কোনো কর্মী, কোনো নেতা যদি চোখ রাঙায় তাহলে তার চোখ তুলে দেবে।’

পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশারফ মিয়ার এ বিতর্কিত বক্তব্য নিয়ে আলোচনা পড়ে গেছে সর্বত্র। উঠেছে সমালোচনার ঝড়।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, অভিযোগ সম্পর্কে জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ