শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

২৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মাদকদ্রব্য আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন প্রণীত আইনটি কার্যকর হবে ২৭ ডিসেম্বর থেকে।

আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গত ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে গত ৮ অক্টোবর ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটি জাতীয় সংসদে পাস হয় ২৭ অক্টোবর। আইনের গেজেট জারি হয় ১৪ নভেম্বর।

১৯৯০ সালের আইনটি পুনর্বিন্যাস ও যুগোপযোগী করে নতুন আইনটি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন আইনে আলোচিত ইয়াবা ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য। এর রাসায়নিক নাম অ্যামফিটামিন। নতুন আইন অনুযায়ী এ মাদকদ্রব্য চাষবাদ, উৎপাদন, প্রক্রিয়াকরণ, বহন, পরিবহন, স্থানান্তর ও আমদানি-রফতানির পরিমাণ সর্বোচ্চ ১০০ গ্রাম হলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।

মাদকদ্রব্যের পরিমাণ ১০০ গ্রামের বেশি থেকে ২০০ গ্রাম পর্যন্ত হলে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং মাদকদ্রব্যের পরিমাণ ২০০ গ্রামের বেশি হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড হবে।

তবে সরবরাহ, বিপণন, ক্রয়-বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, নিলামকরণ, ধারণ, অধিকার অথবা গুদামজাতকরণ ও প্রদর্শনের ক্ষেত্রে ওই মাদকের পরিমাণ সর্বোচ্চ ২০০ গ্রাম হলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।

মাদকদ্রব্যে পরিমাণ ২০০ গ্রামের বেশি থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হলে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। মাদকদ্রব্যের পরিমাণ ৪০০ গ্রামের বেশি হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড হবে বলে আইনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ