|| নাজমুল হুদা মজনু ||
নিষ্পাপ হয়ে যাবে যদি যাও হজের সফর
আল্লাহর দয়ায় পাপ মুক্ত হবে নিজ অন্তর। অশ্লীলতা আর গুনাহ দূরে রেখে সাবধান,
ভুল ছায়া কভু মনে না রেখে জাগবে প্রাণ।
পৌঁছে কাবা শরিফের সেই প্রেমময় ছায়ায়,
ঝরে পড়বে চোখের পানি আল্লাহর মায়ায়।
হজের প্রতিটি পদক্ষেপে হবে রবের ইবাদত,
খোদার সমীপে শুধু তাওবার আরজি মহৎ।
গুনাহের মেঘ কেটে জ্বলবে শুভশুভ্র আলো ,
পাপমুক্ত জীবন সূচনায় কে না বাসে ভালো।
প্রিয় রাসূলের অমিয় উচ্চারণ অমূল্য বাণী সত্যের বার্তা পঙ্কিলতা মুছে মুগ্ধ হৃদয়খানি।
মায়ের কোলে শিশু মন যেমন অনিন্দ্য রয়,
হজ শেষে বান্দাও তেমনই পূতপবিত্র হয়।
হৃদয় জুড়ে শুধুই আরাধনা জানে না কেউ
রহমত বরকত যেমন দুরন্ত দরিয়ার ঢেউ।
আইও/