|| নাজমুল হুদা মজনু ||
মরুভূমির ওই জনমানবহীন ভয়াল প্রান্তরে,
পথিক হারায় সম্বল তার, বেদনা ভরা বুকে: খাদ্য-পানীয় বাহনসহ নিখোঁজ হলো রাতে,
মৃত্যু ছায়া নামল হঠাৎ নিদারুণ এক দুঃখে।
আশার আলো নিভে গেল যখন ক্ষুৎ পিপাসায়,
মহা সঙ্কটে দাঁড়িয়ে পথিক ফিরল পথের উপর; আপন স্থানে, ক্লান্ত দেহে শুয়ে ভাবনায় অশেষ আশা ভরসার দোলাচলে কাটল কঠিন প্রহর।
চোখ মেলতেই দেখল বাহন দাঁড়িয়ে তার পাশে
পরম প্রাণের ছোঁয়ায় সে যে পুলকিত তনু মনে:
সীমাহীন সেই খুশির আলো ফোটায় মুখে হাসি,
আল্লাহও খুশি হন, হারানো বান্দা ফেরার ক্ষণে।
পাপের ভয়ে মুমিন কাঁপে পর্বতের শীর্ষ চূড়ায়
ফাাসিকে তো মাছি ভেবে উড়িয়ে দেয় হেসে;
প্রভুর করুণা পেতে তাই তো খাঁটি তাওবাহ
ক্ষমার দ্বারে সঁপেছি হৃদয় অশ্রুজলে ভেসে।
আইও/