সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

বিএনপির বেশিরভাগ অভিযোগের সত্যতা নেই: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে তার বেশরভাগেরই সত্যতা পাওয়া যায়নি। দলটির নেতা-কর্মী যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধেই আগে থেকে মামলা ছিল বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ শুক্রবার বিকেলে আগারগাওস্থ নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। হেলালুদ্দীন আহমদ বলেন, ড. কামাল হোসেনের ওপর হামলার বিষয়টি আমরা আবগত নই।

কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করেননি। বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে ইসি সচিব বলেন, যদি কোনো পেন্ডিং ওয়ারেন্ট থাকে এবং আদালতের কোনো তাগিদ থাকে তা তামিল করতে হবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর অভিযোগগুলো তদন্ত করে দেখছি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিএনপির অভিযোগগুলোর বেশিরভাগই সত্যতা নেই। এছাড়া যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে, সেগুলো অধিকতর তদন্তের মাধ্যমে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের অভিযোগগুলোর বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার যে সভা (আইন-শৃঙ্খলা) হয়েছিল সেখানে কমিশনারগণ পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, অহেতুক যেন কাউকে হয়রানী করা না হয় এবং বিনা ওয়ারেন্টে যেন কাউকে গ্রেফতার করা না হয়। সচিব বলেন, ৩০০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রায় ১৮৪৬ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারসঙ্গে আরো অনেক লোক প্রচারে অংশগ্রহণ করছে। বিপুল জনগোষ্টির এ দেশে এ ধরনের একটি বা দুটি ঘটনা ঘটতে পারে।

নির্বাচনে ইভিএম পরিচালনায় তিন সহস্রাধিক সেনাসদস্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ