বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘ক্ষমা চেয়ে ক্ষমতায় গিয়ে মানুষকে দুর্বিষহ করে তোলার দিন শেষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সিইসি বারবারই লেভেল প্লেয়িং ফিল্ড-এর কথা বললেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে প্রচার ও গণসংযোগের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই স্বীকার করেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই।

সিইসিকে মেরুদণ্ডহীন বলে পীর সাহেব চরমোনাই বলেন, এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করুন। অন্যথায় দেশবাসী বারবার আপনাদেরকে ঘৃণা ভরে স্মরণ করবে।

পীর সাহেব বলেন, এবারের নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনের মত হলে, দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। তিনি দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস, মাদক, দারিদ্র্য, বেকারত্বসহ জাতীয় সকল সমস্যা থেকে মুক্তি পেতে হলে হাতপাখা প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

১৮ ডিসেম্বর ঢাকা-৭, ১১, ১২ ও ১৮ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থীদের পক্ষে পৃথক পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভাসমুহে বক্তব্য রাখেন, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-৭ এর প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। ঢাকা-১১ এর আলহাজ্ব আমিনুল ইসলাম। ঢাকা-১২ এর এ্যাডভোকেট শওকাত হোসেন হাওলাদার। ঢাকা-১৮ এর আলহাজ্ব আনোয়ার হোসেন।

তিনি বলেন বিজয়ের ৪৭ বছর অতিবাহিত হলেও ভোটাধিকারসহ এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতাসীনরা জোর জবরদস্তি করে ক্ষমতায় যেতে চায়, যা গণ ইচ্ছা বিরোধী।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পীর সাহেব বলেন, বার বার ক্ষমা চেয়ে ক্ষমতায় গিয়ে দুর্নীতি দুঃশাসন করে মানুষকে দুর্বিষহ করে তোলার দিন শেষ। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ ভালোবাসলে আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।

জুলুম-অত্যাচার, গ্রেফতার, হুমকি বন্ধ করুন, সকল দলের প্রার্থীদের সমানভাবে নির্বাচনী প্রচার ও ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দেয়ার সুযোগ সৃষ্টি করুন।

‘নির্বাচন বানচালে সারাদেশে পরিকল্পিত হামলা-মামলা হচ্ছে’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ