সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

‘আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায় না। ওয়াদা পূরণ করে।

বৃহস্পতিবার ধানমন্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি এবং সকল এলাকার মানুষ যাতে উন্নয়ন পায় সে পদক্ষেপ আমরা নিয়ে থাকি। এ জন্য আমরা বহুমুখী উন্নয়ন বাস্তবানয় করেছি।

তিনি আরও বলেন, আমরা আগামীকে বিজয়ী হলে কী করা হবে ইশতেহারে তা ঘোষণা করেছি। এই নির্বাচনী ইশতেহারে বলা আছে আগামী পাঁচ বছরে যদি সরকারে যেতে পারি তবে মানুষের সেবা করব ও মানুষের ভাগ্য পরিবর্তনে কী কী করব সেগুলো বলা আছে।

আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে বাংলাদেশের সমস্যা সমাধান এবং জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে গেছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের জোটকে ভোট দিয়ে নির্বাচিত করুন। যেন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ