সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

‘৩০ তারিখ ব্যালট বিল্পবের মাধ্যমে সব অন্যায়ের জবাব দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জ-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট সর্মথিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা সার্বভেীমত্ব আজ হুমকির সম্মুখিন। জনগণ এক জিম্মীদশায় আছেন। তাই জনগণের ন্যায্য দাবি আদায়ে ৩০ তারিখ ব্যালট বিল্পবের মাধ্যমে সরকারের সকল অন্যায় অবিচারের সমুচিত জবাব দিতে হবে।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে দেখে নৌকার মাঝিরা দিশে হারা হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ গতকাল জগন্নাথপুরের দাওরাই বাজারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও জমিয়তের কার্যনিবাহী কমিটির সদস্য মুফতি গোলাম মাওলা কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, ঢাকা মহানগরী সভাপতি মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, টাঙ্গাল জেলা যুব জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

যুব নেতা মাওলানা এরশাদ খান আল হাবিব ও কেএম মাওলানা ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ জমিয়ত নেতা শাহীনুর পাশা চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিযে যেতে জমিয়তের সর্বস্থরের নেতাকর্মী ও জনতার প্রতি অনুরোধ জানানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ