শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নির্বাচনি দায়িত্বরত বিজিবি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য মারা গেছেন।

বিজিবির ওই  সদস্য দায়িত্বরত ছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ে ।

শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে গফরগাঁও উপজেলা পরিষদের ভেতর বিজিবির অস্থায়ী ক্যাম্পে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মফিজুর রহমান স্টোকে মারা গেছেন।

মৃত মফিজুর রহমানের বাড়ি সাতক্ষীরায়। তিনি বিজিবি ময়মনসিংহ-৩৯ এ হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ