সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

‘ষড়যন্ত্র নস্যাৎ করে বিপুল ভোটে জয়ী হবে ধানের শীষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমার বিশ্বাস ৩০ ডিসেম্বর সিলেটে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বিপুল ভোটে বিজয়ী হবে ধানের শীষ।

তিনি বলেন, সিলেটের পবিত্র মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণ সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে ৩০ ডিসেম্বর সকালে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লবে শরিক হওয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আমি সিলেটবাসীর দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু সিলেটবাসী দেখেছেন আমাকে কীভাবে পদে পদে বাধা দেয়া হয়েছে। এরপরও সিলেটবাসী আমার প্রতি অকুণ্ঠ সমর্থন ও হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত।

তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর সকালে মা-বোনদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে নীরব ভোট বিপ্লবে অংশ নিন। ইনশাআল্লাহ, পরম করুণাময়ের কৃপায় বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ