সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

নতুন সরকারেরর চ্যালেঞ্জ ইশতেহার বাস্তবায়ন: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন সরকারেরর চ্যালেঞ্জ ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জনপ্রিয়তা পেয়েছে। এ সাফল্য আওয়ামী লীগের উন্নয়নের ফলেই সম্ভব হয়েছে।

ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি ও ঐক্যফ্রন্টে নেতাদের শপথ নেয়া উচিত। তাদেরও মানুষ ভোট দিয়েছে। তারা তাদের প্রতি সম্মান দেখিয়ে আশা করি শপথে অংশ নেবে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এই নির্বাচনে বিএনপি এককভাবে ৫টি এবং জোটগত হিসেবে ৭টি আসনে বিজয়ী হয়েছে। তবে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তারা এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ