শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

২০১৮ তে বিদায় নিলেন যেসব আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার

২০১৮ শেষ করে আমরা পা রেখেছি ১৯ এ। একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। এভাবে চলে যাবে আরো অনেক বছর। ২০১৮ তে আমাদের থেকে বিদায় নিয়েছেন বিশ্বের নামকরা অনেক আলেম। যাদেরকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না।

এ পর্বে বাংলাদেশ থেকে বিদায় নেয়া আলেমদের কথা তুলে ধরা হলো। আগামী পর্বে পড়ুন বিদেশী যেসব আলেমকে হারিয়েছে বিশ্ব।

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ

হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর জৈষ্ঠ পুত্র, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল করেন গত বছরের  ২৩ ফেব্রুয়ারি। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

আল্লামা মোস্তফা আজাদ

জামেয়া হুসাইনিয়া মাদরাসার প্রিন্সিপাল, বেফাকের সহ-সভাপতি লেখক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা আল্লামা মোস্তফা আজাদ ২৩ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।

তিনি শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার ওরিয়ন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকালের ৩ ঘণ্টা পরই মাওলানা মোস্তফা আজাদ ইন্তেকাল করেন। একই দিন দুই শীর্ষ আলেমের বিদায়ে গোটা দেশে শোকের ছায়া নেমে আসে।

প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান

সিলেটের ঐতিহ্যবাহী কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা হাবিবুর রহমান (৬৯) ইন্তেকাল করেন ১৯ অক্টোবর।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরে আসার পর তিনি নিজ বাড়িতেই ইন্তেকাল করেন।

বরগুনার পীর মাওলানা আবদুর রশীদ

বরগুনার প্রসিদ্ধ পীর, চরমোনাইর সৈয়দ এসহাক ও সৈয়দ ফজলুল করীম রহ. এর খলীফা মাওলানা আবদুর রশীদ ইন্তেকাল করেনে ২৪ ফেব্রুয়ারি। ৮৫ বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে পারি দেন পরকালে।

মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ

পটিয়ার কৃতিসন্তান, শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ ১৮ এপ্রিল ফজরের নামাজের পর ইন্তকাল করেন।

বাংলাদেশে কেরাতের জগতের এ মহান মানুষটিকে আমরা হারাই গত বছর। যাতে শোকে মুহ্যমান হয় তার ভক্তকূল। বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, শিক্ষার্থীগণ।

আল্লামা শায়খ নোমান

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর অন্যতম উপদেষ্টা‌, শায়খুল ইসলাà