শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শীতকালের চর্মরোগ স্ক্যাবিস প্রতিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতকালে নানান রোগ হয়। এর মধ্যে স্কেবিস নামক রোগটির কথা আমাদের অনেকেরই জানা। বাংলায় এটি খুজলি-পাঁচড়া নামে বেশি পরিচিত। এ রোগের সঙ্গে যদিও সরাসরি শীতের বা বাতাসের আর্দ্রতার কোনো সম্পর্কের কথা জানা যায় না, তবু দেখা গেছে, এ রোগটি শীত এলেই ব্যাপক আকারে দেখা দেয় দিয়ে থাকে।

বিশেষ করে শিশুদের এ রোগে ব্যাপকভাবে আক্রান্ত হতে দেখা যায়। এর কারণ হতে পারে শীতকালে যেহেতু এক বিছানায় একত্রে অনেক মানুষ চাপাচাপি করে ঘুমাতে হয়, সে কারণে রোগটি এ সময় ব্যাপকভাবে সংক্রমিত হয়ে থাকে।

এ রোগ আমাদের দেশের গরিব শ্রেণির মধ্যে বেশি দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে যেসব শিশু স্কুলে যায়, তারাই এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এটি একটি জীবাণুবাহিত রোগ।

যে কীটটি দিয়ে এ রোগটি হয়, তার নাম হলো স্কেবিয়াইসারকপটিস স্কেরিবাই। এ ক্ষেত্রে শরীরে অসম্ভব রকম চুলকানি হতে দেখা যায় এবং রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে।

রোগটি খুব সাধারণ হলেও চিকিৎসায় দেরি হলে, রোগী এমন অবস্থা নিয়ে ডাক্তারের কাছে আসেন যে, ভালো অভিজ্ঞতা না থাকলে অনেকেই ভুল চিকিৎসা দিয়ে থাকেন।

এ ক্ষেত্রে সাধারণত ঘরের একাধিক ব্যক্তি এ রোগে ভোগেন। ফলে ঘরের সবাইকে এ রোগের চিকিৎসা একসঙ্গে করাতে হয়, নয়তো ভালো হয়ে এ রোগ আবার তার দেহে দেখা দেয়।

এ ছাড়া কিছু কিছু রোগ আছে যেমন-হাম ও চিকেন পক্স। এগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। এগুলো ভাইরাসজনিত চর্মরোগ। লক্ষ করলে দেখতে পারেন, এগুলোও শীতকালেই বেশি হয়।

প্রতিকার করতে কয়েকটি পদ্ধতি ঘরে বসেই দেখে নিতে পারেন

১। রসুন

রসুন শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যা সত্যিকার ভাবেই মাইটকে অপসারণ করতে পারে। রসুন সংক্রমণ প্রতিরোধ করে। রসুন মাইট দমন করে ও ত্বকে এর কাজকে প্রতিহত করে। ক্রমাগত রসুন লাগানো ও খাওয়ার ফলে স্ক্যাবিস নিরাময় অত্যন্ত কার্যকরী ভাবে হয়।

রসুন থেঁতলে রস বের করে নিয়ে আক্রান্ত স্থানে লাগান। আভ্যন্তরীণভাবে নিরাময়ের জন্য প্রতিদিন ৩-৪ কোয়া রসুন খান। ৩দিন আক্রান্ত স্থানে রসুন লাগানোর পর ২ দিন বিরতি দিন।তারপর আবার লাগান। কারণ ক্রমাগত রসুন ব্যবহার ত্বক পুড়িয়ে দিতে পারে।

২। নিমপাতার মাধ্যমেও সেরে যেতে পারে

স্ক্যাবিস নিরাময়ে নিমপাতা ব্যবহার করা যায়। কারণ নিমপাতায় ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশক উপà¦