সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আজান শোনার জন্যই মসজিদের পাশে ফ্ল্যাট কিনেন দীলিপ বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনিছিলেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক দীলিপ বিশ্বাস।

বুধবার নিজের এ ফেসবুক টাইমলাইনে এ কথা জানিয়েছেন দীলিপ বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমিও এটা বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান।

তিনি আরও বলেন, ১৯৯২ সালের কথা। আমার বাবা দীলিপ বিশ্বাস চিরতরে বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন। সবাই তাকে গুলশান-বনানী-বারিধারায় সেটা কেনার উপদেশ দিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি পরীবাগে ফ্ল্যাট কিনলেন, যেটি এখন পর্যন্ত আমাদের একমাত্র বর্তমান ও স্থায়ী নিবাস।

তিনি লিখেছেন, মসজিদ সংলগ্ন পরীবাগে এত দাম দিয়ে কেন ফ্ল্যাট কেনা হলো, বাবাকে এই প্রশ্ন করা হলে তিনি সবসময় বলতেন, ‘অন্য কোন জায়গায় চাইলেই তো কিনতে পারতাম, কিন্তু ভোর বেলায় মসজিদ থেকে ফযরের আজান তো শুনতে পেতাম না। তাই এখানেই ফ্ল্যাট টা কিনেছি, যাতে ফযরের আজান শুনে আমার ঘুম টা ভাংগে।’

তিনি আজান নিয়ে বিরুপ মন্তব্যকারী শিল্পী সনু নিগমকে ধিক্কার জানিয়ে লিখেছেন, আমিও মনে করি, পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। আমি যতবার যতগুলো মাজার মসজিদে গিয়েছি, অন্য অনেকেরই হয়তো যাওয়া হয়নি। তাই বলছি মানসিকভাবে অসুস্থ সনু নিগামকে ধিক্কার জানানোর ভাষাও আজ আমি হারিয়ে ফেলেছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ