শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সানাউল্লাহ মিয়া বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী মুহাম্মদ কামরুজ্জামান সুমন বলেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ায় স্যারের ডান হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এখন তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া কথা বলতেও তার কিছুটা সমস্যা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন তিনি। ৩৩ বছর ধরে আইন পেশায় যুক্ত আছেন সানাউল্লাহ মিয়া।

-এটি