রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফলপ্রসূবিহীন সংলাপ করে লাভ নেই: আমির খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংলাপের ফলাফল তো আমরা দেখেছি। কোনো প্রতিফলন তো দূরের কথা, সে সংলাপের কারণে দেশের গণতন্ত্র বা নির্বাচনী প্রক্রিয়াতে কোনো ধরনের সুফল বয়ে এনেছে, এটা তো কেউ দেখতে পায়নি। ফলপ্রসূ না হলে বার বার সংলাপ করে কোনো লাভ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমনটিই বলেছেন।

আজ রোববার এ প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা বলেন, দেশ তো কিছু পায়নি সংলাপ থেকে। যে নির্বাচন পেয়েছে তাতে লজ্জাকর একটা অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, দেশে একটা সংবিধান আছে, সংবিধানে মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসনের কথা বলা হয়েছে, এগুলো থেকে ব্যত্যয় ঘটিয়ে সংলাপ করে কিছু অর্জন করা যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ