রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝুলে থাকা প্রকল্পগুলো নিয়ে ওবায়দুল কাদেরের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসমাপ্ত ও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রকল্পের সবশেষ অগ্রগতি, বাধা ও সময়সীমা সম্পর্কে জানাতে অধীনস্থ দফতর, সংস্থার প্রধান, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের পরিচালক, সওজ অধিদফতরের জোনপ্রধানদের ডাকা হয়েছে।

সড়ক বিভাগের এক কর্মকর্তা বলেন, কাজের অগ্রগতি ও কবে নাগাদ কাজ শেষ করা হবে তা জানতে চাইবেন মন্ত্রী। পিছিয়ে থাকা প্রকল্পগুলোর গতি জোরদার করতে চান তিনি। তাই এগুলো সম্পর্কে প্রতিবেদন জানতে চাইবেন মন্ত্রী।

সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেতুমন্ত্রীর এটিই প্রথম কোনো বৈঠক, যেখানে সব প্রকল্প পরিচালক ও জোনপ্রধানদের ডাকা হয়েছে।

উল্লেখ্য, ওবায়দুল কাদের এবারের দায়িত্ব নেয়ার পর পরই জানান, তার প্রধান কাজ হবে সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরানো।

এএ