রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির কার্যালয়ে তালা, ঝুলছে রেস্টুরেন্টের সাইনবোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় উচ্ছেদ করে সেখানে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ।

শুক্রবার বিকালে ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত বিএনপির অফিস থেকে আসবাবপত্র বের করে দিয়েছে মালিকপক্ষ। পরে সেখানে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক ফরিদ হোসেন বলেন, গত শুক্রবার জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া ফোন করে অফিসের চাবি মালিক পক্ষের কাছে দিতে বলেন।সভাপতি ও সম্পাদকের অনুমতি ছাড়া চাবি দিতে অস্বীকৃতি জানাই।

পরে মালিক পক্ষ অফিসের তালা ভাঙ্গার চেষ্টা করলে ভবনের মালিক সাইফুল ইসলাম ইসলামকে চাবি দেই।তারা অফিসের মালামাল বের করে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ড লাগিয়ে দেন।

বিএনপির এ অফিসটি কিবরিয়ার নামে চুক্তি করা ছিল। আর ভবনের মালিক কিবরিয়ার বড় ভাইয়ের শশুর।

নেতাকর্মীদের অভিযোগ, মিঞা আহমেদ কিবরিয়া ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি ক্ষুদ্ধ হয়ে অফিস ছেড়ে দিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মিঞা আহমেদ কিবরিয়া। তিনি বলেন, আমার আত্মীয়ের কাছ থেকে এই অফিসটি আমি ভাড়া নিয়েছিলাম। এখন পারিবারিক সমস্যার কারণে অফিসটি ছেড়ে দিতে হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ