রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বয়স নয়, কাজে দক্ষতাই পদোন্নতির যোগ্যতা রাখে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি কর্মকর্তাদের বয়স নয়, কাজে দক্ষতাই পদোন্নতির যোগ্যতা রাখে। এমনটা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, কর্মকর্তাদের দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতি যেন ছড়িয়ে না যায়। সবাইকে সরকারি কর্মচারী আইন মেনে চলতে হবে, সঠিকভাবে অনুসরণ করতে হবে।

তিনি বলেন, সরকারের সেবা জনগণের কাছে পৌছে দিতে হবে। জনগণের সেবার করার জন্যই আমাদেরকে নির্বাচিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, একসঙ্গে অনেকগুলো বড় রকমের উন্নয়ন কাজ চলছে, সেগুলো শেষ হলে দেশের অবস্থা বদলে যাবে।

শেখ হাসিনা বলেন, দারিদ্রের হার কমিয়ে আনাই এই সরকারের মূল লক্ষ্য। সেজন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য সবাকেই সরকারকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, আমরা বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এতো বেশি বৃদ্ধি করে দিয়েছি -সেই ক্ষেত্রে আমি তো মনে করি, আমাদের দুর্নীতির কোনো প্রয়োজনই নাই। যা প্রয়োজন এর সব তো আমরা মেটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজেই এখানে মানুষের মন মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে।

শেখ হাসিনা বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছি। তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ