রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৪ দলের শরিকদের বিরোধী দলের ভূমিকায় চায় আ.লীগ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১৪ দলের শরিকদের বিরোধী দলের ভূমিকায় দেখতে চায় আওয়ামী লীগ। আমাদের শরিকরা যদি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তা হলে সেটি সরকার ও শরিকসহ সবার জন্য ভালো হবে।’

১৯ জানুয়ারি আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,‘কন্সট্রাকটিভ অপজিশন যখন পার্লামেন্টে থাকবে,তখন সরকারি দল কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে এবং বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে।’

শরিকরা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তা হলে তাদের বিরোধী দলে থাকা কতটা সমর্থনযোগ্য-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দলের সঙ্গে আমাদের আদর্শিক জোট। ১৪ দলের শরিকদের সঙ্গে আমাদের কোনোরকম টানাপোড়েন নাই। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ