শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জুতোর ফিতা বাঁধবে স্মার্টফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি সেল্ফ-লেইসিং বা ফিতা বাঁধা ট্রেইনার জুতা বাজারে আনতে যাচ্ছে, যা গ্রাহকদের পায়ের আকৃতি অনুযায়ী সহজেই ফিট হয়ে যাবে। মানে, এই জুতো স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে, যাকে বলা হয়ে থাকে ফিউচারিস্টিক ফুটওয়্যার সংস্করণ।

এই জুতো তৈরির ধারণা পাওয়া যায় ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাক টু দ্য ফিউচার পার্ট টু’ সিনেমায়। পরে নাইকি বিস্তর গবেষণার পর ২০১৬ সালে সেই জুতোর একটি বাস্তব রূপ দিতে সক্ষম হয়। জুতোটি এই ফেব্রুয়ারিতে বাজারে ছাড়ার কথা রয়েছে।

জুতোটি কিভাবে কাজ করে?

এই জুতোর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীরা চাইলেই এর ফিটিংসে নিজের মতো পরিবর্তন আনতে পারবেন। জুতোর মাপ ইচ্ছামত কাস্টমাইজড করতে পারবেন। আর এই পুরো কাজটাই করা যাবে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেখানে এই উপযুক্ত মাপগুলো সংরক্ষণ রাখা যায়।

জুতোর ফিতাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে আলাদা করে কোনও বাটন বা বোতামের প্রয়োজন হয় না। জুতোটির সর্বশেষ এই সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘নাইকি অ্যাডাপ্ট’ এবং এর দাম ধরা হয়েছে ৩৫০ মার্কিন ডলার। লাইভ স্ট্রিমিং অ্যাপ ‘টুইচ’-এ এই জুতাটির উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

কাদের জন্য জুতো?

জুতোটি মূলত খেলোয়াড়দের কথা ভেবে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্কেটবল খেলায় এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

এ বিষয়ে নাইকির ক্রিয়েটিভ ডিরেক্টর এরিক অ্যাভার বলেন, ‘নাইকি অ্যাডাপ্টের পরীক্ষামূলক ব্যবহারে আমরা আন্তর্জাতিকভাবে বাস্কেটবল খেলাটিকে প্রথমে বেছে নিয়েছি। কেননা, এই খেলার অ্যাথলেটদের এ ধরনেরর জুতোর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।’

তিনি আরও বলেন, ‘বাস্কেটবল খেলার সময় খেলোয়াড়দের পায়ের মোশন দ্রুত পরিবর্তিত হয়। কখনো তাদের পায়ে রক্তের প্রবাহ বাড়াতে জুতোটি শিথিল থাকা প্রয়োজন আবার কখনও বা আঁটোসাঁট হওয়া প্রয়োজন।’

জুতোর ফিটিংস আপনাআপনি পরিবর্তন করতে নাইকি এই বিশেষায়িত জুতোটি বাজারে আনছে, যা অ্যাথলেটদের খেলার অভিজ্ঞতাকে উন্নত করতে ভূমিকা রাখবে বলে মনে করেন মিস্টার অ্যাভার।

ব্যবহারকারীরা সেখানে তাদের বিভিন্ন মুহূর্তে পায়ের বিভিন্ন মাপ সেট করে রাখতে পারবেন।

জুতোটি কিভাবে কাজ করে?

যখন ব্যবহারকারী তার পা জুতোয় ঢোকাবেন, তখনà