সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের বিজয় উৎসব শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত ‘বিজয় উৎসব’ শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা উৎসবের সাজে ভিড় জমিয়েছেন। বেলা ১২টা থেকে শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী মঞ্চে বক্তব্য রাখবেন বেলা আড়াইটায়।

বেলা ১১টায় সমাবেশস্থলের চারপাশের গেট খুলে দেওয়ায় ভেতরে প্রবেশ করেছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।

বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে জানা গেছে।

দুপুর আড়াইটার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে আসবেন।

মূল অনুষ্ঠান পরিচালনা করবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

রাজধানী ছাড়াও এর পাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া ও মুন্সীগঞ্জ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীকে মহাসমাবেশে নিয়ে এসেছে আওয়ামী লীগ। বাস, ট্রাক ও রেলপথে নেতাকর্মীরা ঢাকায় এসে বর্ণিল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী ময়দানে সমবেত হয়েছেন তারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ