রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিজার্ভের টাকা উদ্ধারে চলতি মাসেই মামলা: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের টাকা উদ্ধারে এ মাসেই নিউইয়র্কের আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

প্রায় সাড়ে ৩ ঘণ্টার এ বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, এ মাসের ভেতরেই মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। এ মামলা পরিচালনার জন্য বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দুইজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে এ মামলা দায়ের করবেন।

তবে কার বিরুদ্ধে মামলা করা হবে, এখনও সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আন্তর্জাতিক আদালতের আইন অনুযায়ী, এ মামলা ৩ ফেব্রুয়ারির মধ্যে করার সময়সীমা নির্ধারিত আছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কা ও ফিলিপাইন থেকে মোট ২ কোটি ৯০ লাখ ডলার ফেরত আনা হয়। তবে, এখনো উদ্ধার হয়নি ৬ কোটি ৬৪ লাখ ডলার বা সাড়ে পাঁচশো কোটি টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ