রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘আ.লীগের সঙ্গে ওলামা লীগের কোনো সম্পর্ক নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী ওলামা লীগের ব্যানারে চালানো বিভিন্ন সময়ের কার্যক্রমকে অনৈতিক ও বেআইনি বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ সোমবার (২১ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ড. মুহাম্মদ আবদুস সোবহান মিয়ার (গোলাপ) সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী ওলামা লীগের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী ওলামা লীগের ব্যানারে বিপিএল ক্রিকেট নিষিদ্ধের দাবি জানানোর সংবাদ প্রকাশিত হয়েছে।

আওয়ামী ওলামা লীগ নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক ও বেআইনি। আওয়ামী ওলামা লীগ নামে এ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই।

সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, আজ সোমবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধনে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ ( বিপিএল) বন্ধের দাবি জানায় ওলামা লীগ নামে একটি সংগঠন।

বিপিএলের পাশাপাশি আইপিএলকেও নিষিদ্ধের দাবি জানায় এর আগে নারীদের ফুটবল খেলা নিষিদ্ধের দাবি জানানো এই সংগঠনটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ