রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় বিমান বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় স্থান করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দিক দিয়ে পাঁচতারা রেটিং দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা এয়ারলাইন রেটিংস ডটকম বাংলাদেশের পতাকাবাহী এ এয়ারলাইনসকে।

বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য ব্যাপকভাবে বিশ্লেষণের মাধ্যমে নিরাপদ এয়ারলাইনসের তালিকা তৈরি করেছে এয়ারলাইন রেটিংস।

সরকারি, বিশ্ব এভিয়েশন গভর্নিং বডি ও এভিয়েশন সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলোর অডিটসহ ১২টি পৃথক মানদণ্ড ব্যবহার করেছে সংস্থাটি। একই সঙ্গে প্রতিটি এয়ারলাইনসের উড়োজাহাজের বয়স ও লাভজনকের হারের সঙ্গে দুর্ঘটনায় পড়া ও গুরুতর ঘটনার রেকর্ড দেখা হয়েছে বলে জানায় এয়ারলাইন রেটিংস ডটকম।

অন্যদিকে বাংলাদেশের একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এ তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার। এ প্রতিষ্ঠানটি সাত তারকার মধ্যে তিন তারকা পেয়ে নিরাপদ বিমানের তালিকায় স্থান পেয়েছে।

সংস্থাটি জানায়, বিমান দুর্ঘটনায় ৫৫৫ জনের মৃত্যু গত পাঁচ বছরে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে ৬৯২ জনের মৃত্যু হয়েছিল। গত বছর সবচেয়ে ভয়াবহ ছিল বোয়িং ৭৩৭ এমএএক্স দুর্ঘটনা।

এতে ১৮৯ জনের প্রাণহানি হয়, যা ছিল ২০১৮ সালের বিমান দুর্ঘটনায় মৃত্যুর এক-তৃতীয়াংশ। গত অক্টোবরে জাকার্তায় বিধ্বস্ত হয়েছিল লায়ন এয়ার ফ্লাইট ৬১০। এতে বিমানে থাকা কোনো মানুষই বাঁচতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ