সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

‘আ.লীগ আমাদের অস্বীকার করলে সেটা আল্লাহ দেখবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেছেন, আওয়ামী লীগ থেকে আজ আমাদের অস্বীকার করা হয়! আমাদের অস্বীকার করলে, যা করার আল্লাহ করবে। তিনি দেখবেন।

সোমবার (২১ জানুয়ারি) রাতে মিডিয়ার সঙ্গে কথোপকথনে এমন প্রতিক্রিয়া দেন তিনি।

এর আগে সোমবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ওলামা লীগ নামের কোনো সংগঠনের নেই আমাদের।

আবুল হাসান শরীয়তপুরী বলেন, আমাদের কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নিজে বলেন নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন আমরা দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে বলেছেন, আপনাদের দোয়ায় ক্ষমতায় এসেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের খুব অন্তর দিয়ে ভালোবাসেন। কিছু মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করে। প্রধানমন্ত্রী যদি বলেন, আপনারা এই সংগঠন করবেন না, অন্য সংগঠন করুন। আমরা বলবো, আলহামদুলিল্লাহ।

সংগঠনে নিজেদের ভেতরকার দ্বন্দ্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ভেতরে কোনো ভাগ নাই। আমাদের ঋণ আওয়ামী লীগ কোনোদিন শোধ করতে পারবে না। আমরা এত জীবন বাজি রেখে কাজ করেছি, আপনারা সাংবাদিকরা দেখেছেন।

তিনি আরো বলেন, আমরা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি।  আমরা ২০০১ সাল থেকে ছিলাম, এখনও আছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ