রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার সন্তানদের শাহবাগ অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে কোটা বহালের দাবিসহ ছয় দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। দাবির স্বপক্ষে ফেস্টুন নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ব্যানারে মুক্তিযোদ্ধা পরিবারের শতাধিক সন্তান মঙ্গলবার বিকেলে শাহবাগে সড়ক অবরোধ করে।

শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। এছাড়া উপস্থিত সবাই স্বাধীনতা বিরোধীদের শাস্তির দাবিতে এবং চাকরিতে কোটা পুনর্বহাল চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তাদের দাবিগুলোর মধ্যে ছিলো- স্বাধীনতাবিরোধী ও তাদের বংশধরদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরিচ্যুত ও নিয়োগে অযোগ্য ঘোষণা, চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও তাদের জন্য আলাদা কমিশন গঠন, জাতির পিতা ও মুক্তিযোদ্ধা পরিবারকে অবমাননাকারীদের শাস্তি প্রদান, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন, সামাজিক মাধ্যমে মুক্তিযোদ্ধাদের চেতনা বিরোধী প্রচার বন্ধ এবং সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান-প্রজন্মদের বয়সসীমা প্রচলিত নিয়মে আনুপাতিক হারে বৃদ্ধি করা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগের সড়ক থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের সরিয়ে দিয়েছে পুলিশ।

-এটি