রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ।

আজ বুধবার গণভবনে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করে বিষয়টি জানান।

প্রেস সচিব বলেন, সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় নৌবাহিনী প্রধানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্বপালনে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজাম উদ্দিন আহমেদ।

জানা গেছে, এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ নৌবাহিনীর ১৪তম প্রধান হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৬ জানুয়ারি অবসরে যাচ্ছেন তিনি।

২০ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে জানানো হয়, নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে আবু মোজাফফর মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেয়ার পর আগামী ২৬ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে জানা যায়।

-এটি