রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস

গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হন তিনি।

গত ১৬ জানুয়ারি গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন।

ওই দিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।পায়ে ফোঁড়া ওঠায় তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে আদালতে একটি কাস্টরি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তাই তাকে আদালতে হাজির করানো যায়নি।

একই আদালত গত ১০ জানুয়ারি প্রডাকশনে ওয়ারেন্ট জারির আদেশ দেন। সেদিনও খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন মঞ্জুর করে আজ শুনানির পরবর্তী দিন ধার্য করেছিলেন আদালত।

মামলাটিতে জরুরি বিধিমালা সংযুক্ত এ মামলার অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করে মামলা বাতিল চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। রিট আবেদনের কারণে প্রায় ৮ বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

রিট খারিজ করে উচ্চ আদালত ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।

গত ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ