রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভাসান চর দেখতে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ভাসান চর উপযোগী কিনা তা দেখতে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নোয়াখালীর দক্ষিণের চরটিতে তিনি যাচ্ছেন বলে জাতিসংঘের জেনেভা কার্যালয় থেকে জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি ৭ দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের বিশেষ দূত লি। এ সফরকালে জাতিসংঘের বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। বাংলাদেশ সফরের শেষ দিন আগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ইয়াং হি লি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের এই বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও নেপিদো কর্তৃপক্ষ তাকে সেখানে প্রবেশে অনুমতি না দেয়ায় সেটি হচ্ছে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ