রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিসরের আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের মাওলানা আরীফের ৪ বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশী লেখক মাওলানা আরীফ উদ্দীন মারুফের ৪টি বই প্রকাশিত হয়েছে বলে জানা যায়।

মাওলানা উদ্দীন মারুফ বাংলাদেশের ঢাকা সার্কিট হাউস জামে মসজিদের খতিব।

আজ বুধবার (২৩ জানুয়ারি) থেকে মিসরের কায়রোতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক বইমেলা। সকাল ১০টায় মিসরের শিক্ষামন্ত্রী তারেক শাওকী এ মেলার উদ্বোধন করেন।

মিসরের প্রাচীন ও বিশ্ববিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান 'মাকতাবাতুত তাওফিকিয়্যাহ'র আমন্ত্রণে ওই বইমেলায় উপস্থিত হয়েছেন মাওলানা মারুফ।

গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) মিসরের ডেইলি পত্রিকা আকীদাতিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য ও জামিআ ইকরা বাংলাদেশের রইস মাওলানা আরীফ উদ্দিন মারুফ বলেন, তার চারটি বই এই বইমেলায় পাওয়া যাচ্ছে।

মক্কার দারু তইবা প্রকাশনী থেকে 'ফি লাহজাতিল ওয়াদায়িল আখির', দারুল হাদিস থেকে 'রাওয়ায়ে মিন আশআরিস সাহাবাহ' মাকতাবুত তাওফিকিয়্যা থেকে 'রিসালাতুল আমনি ওয়াস সালাম' এবং দারু তইবা থেকেই 'আলা ইয়া আইনু ইবকি'। মিসরের এ অভিজাত প্রকাশনীগুলোতেই পাওয়া যাচ্ছে মাওলানা আরীফ উদ্দীনের এ বইগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ