সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম পেলো জিআই পণ্যের নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ক্ষীরসাপাত আম জিআই বা ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন সনদ পাওয়ায় খুশি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের আমচাষি, ব্যবসায়ীসহ সব শ্রেণীপেশার মানুষ। তারা বলছেন, এই স্বীকৃতি স্থানীয় বাণিজ্যের জন্য অনেক বড় প্রাপ্তি।

স্বাদে-গন্ধে অতুলনীয় ক্ষীরসাপাত আম। চাঁপাইনবাবগঞ্জের এই আমের সুনাম রয়েছে দেশ বিদেশে। তবে ব্র্যান্ডিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা অন্য জেলার আম ক্ষীরসাপাত বলে বাজারে চালিয়ে দেয়।

এতে ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে আম চাষিরা। জিআই সনদ পাওয়ায় এখন থেকে চাঁপাইনবাবগঞ্জের পণ্য হিসেবেই বাজারজাত হবে ক্ষীরসাপাত আম।

বর্তমানে দেশের মোট উৎপাদিত আমের শতকরা ২০ থেকে ২৫ ভাগ খিরসাপাত জাতের। রপ্তানি তালিকাতেও এর অবস্থান শীর্ষে। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন,ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে ক্ষীরসাপাত আম দেশে ও বিদেশে বাজারজাত করণের জন্য বিরাট একটি সুযোগ সৃষ্টি হলো। গত কয়েক বছর থেকে আমের যে বিপর্যয় ও আর্থিক ক্ষতি হয়েছিল, সেটি কাটিয়ে উঠবে।

জানা যায়, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও রাজশাহী, সাতক্ষীরা, মেহেরপুর ও অল্প পরিমাণে দিনাজপুরে ক্ষীরসাপাত আমের চাষ হয়। তবে শুধু চাঁপাইনবাবগঞ্জেই ৩ হাজার ৪০০ হেক্টর জমিতে প্রতিবছর ৩৫ হাজার টন ক্ষীরসাপাত উৎপাদন হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ