রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা নিয়ে করা রিট খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা বিষয়ে  শাহ মুহাম্মদ নুরুল আমিন করা রিট আদালতে উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

জানুয়ারির ২৩ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দু'পক্ষকে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে বুধবার সরকারের পক্ষ থেকে গণমাধ্যকে বিশ্ব ইজতেমার সময়সূচি জানানো হয় ফেব্রুয়ারির ১৫-১৭।

আজ রোববার (২৭ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মুহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানিতে বিশ্ব ইজতেমার সময়সূচি বিষয়ে উভয়পক্ষের সমঝোতা ও সরকারের সিদ্ধান্তের বিষয়ে আদালতকে অবহিত করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মুহাম্মদ নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ২২ জানুয়ারি মঙ্গলবার রিটের শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। ২১ জানুয়ারি সোমবার হাইকোর্টের একই বেঞ্চে রিটটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস মোল্লা।

২২ জানুয়ারি মঙ্গলবার রিটের শুনানি শেষে  রাষ্ট্রপক্ষের থেকে মামলাটির পরবর্তী শুনানি আদেশের জন্য ২৭ জানুয়ারি দিন নির্ধারণ করেন হাইকোর্ট। রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়। কিন্তু আদালতে কেউ উপস্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ