রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যে কারণে আটকে আছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি>

ক’দিন ধরেই ইসলামি অঙ্গনের আলোচ্য ইস্যু ‘পাসপোর্ট’। হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেয়ার দাবিতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

হেফাজত মহাসচিব বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত। চট্টগ্রাম ও ঢাকার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। বাবুনগরীর অসুস্থতার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার আলোচনা উঠে আসছে। অভিযোগ করা হয়, বাবুনগরীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার।

পাসপোর্ট ফিরিয়ে দেয়ার দাবিতে ২০১৮সালের জুলাই মাসে হেফাজতের হাটহাজারী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা এলেও পাসপোর্ট ফিরিয়ে দেয়ার প্রশাসনিক আশ্বাসে রাতেই কর্মসূচি উঠিয়ে নেয়া হয়েছিলো।

পাসপোর্টে এখন কোথায়?

পাসপোর্ট নাগরিক অধিকার। বিদেশ যাওয়ার প্রয়োজনে জনগণ পাসপোর্ট সংগহ করে থাকে। কিন্তু আল্লামা বাবুনগরীর পাসপোর্টে কিভাবে সরকারি হস্তক্ষেপ হলো এ নিয়ে অনুসন্ধানে জানা যায়, ২০১৩সালের ৫মে হেফাজতের শাপলা ট্রাজেডির রাতে গ্রেফতার করা হয় আল্লামা বাবুনগরীকে।পুলিশি রিমান্ডে গুরুতর অসুস্থ হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন পর উপরের নির্দেশে মুক্তি দেয়া হয় আল্লামা বাবুনগরীকে।

সে সময়ে হাসপাতালে পাশে থাকা বাবুনগরীর জামাতা মাওলানা আবদুল্লাহ জানান, ২০১৩ সালের পর থেকে হুজুর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ডাক্তারগণ উন্নত চিকিৎসা নিতে বারবার দেশের বাইরে যেতে পরামর্শ দিলে আমরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন পাসপোর্ট অফিস হুজুরের পাসপোর্ট আটকে রাখে। এরপর অনেকবার আবেদন করেও কোনো লাভ হয়নি। হুজুর বর্তমানে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ইচ্ছে থাকা সত্ত্বেও পবিত্র ভূমি মক্কা ও মদীনার যিয়ারতে যেতে পারছেন না।

হেফাজত নেতৃবৃন্দ যা বললেন:

হেফাজত আমীর, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী নিজেই আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত নিতে চেষ্টা করছেন এবং সরকারের সাথে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষাপরিà¦