রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাইস্পিড ট্রেনে মাত্র ৫৭ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে চট্টগ্রামে ‘হাইস্পিড ট্রেন’ চালুর সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক কাজ শেষ হয়েছে জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছে। এ ট্রেনে মাত্র ৫৭ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাবে।

আজ রোববার রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে জিএম সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

হাইস্পিড ট্রেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক স্টাডি রিপোর্ট আমার কাছে উপস্থাপন করা হয়েছে। এতে উনারা দেখিয়েছেন যে, এই ট্রেন চালু হলে বিরতি দিয়ে ৬৯ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে আসা যাবে। আর বিরতি না দিলে ৫৭ মিনিটে পৌঁছানো যাবে।’

এটার জন্য আলাদা লাইন তৈরি করতে হবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে এই ট্রেন সরাসরি চট্টগ্রামে আসবে, যোগ করেন তিনি। রেলের ঐতিহ্য ফেরাতে ২০৩০ সাল পর্যন্ত বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেললাইন প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ